হাসপাতালে মা, মিথ্যা মামলায় পালিয়ে বেড়াচ্ছে সন্তান

বিশেষ সংবাদ

সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মা। অথচ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগী ছেলের নামেই মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গ্রেফতার আতঙ্কে এখন পালিয়ে বেড়াচ্ছে পুরো পরিবার।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ রিয়াজ উদ্দিন। তিনি তাড়াশ উপজেলার ধানকুন্ঠি গ্রামের বাসিন্দা।

লিখিত বক্তব্যে রিয়াজ উদ্দিন জানান, গত ৮ জানুয়ারি সকালে তার মা রাহেলা বেগম (৭০) সৎ ছেলেদের কাছে ধান বিক্রির পাওনা ৩৫ হাজার টাকা চাইতে যান। টাকা না দিয়ে সৎ ভাই শফিকুল ও হাফিজুরসহ তাদের পরিবারের লোকজন বৃদ্ধা মাকে বেধড়ক মারধর করে। এতে তিনি রক্তবমি শুরু করেন এবং গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা স্থানীয় যুবদলের রাজনীতির সাথে জড়িত। তাদের প্রভাবে তাড়াশ থানা পুলিশ ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করেনি। উল্টো হামলাকারীরাই রিয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছে, যা পুলিশ দ্রুত রেকর্ড করে। রিয়াজ উদ্দিন বলেন, “আমার বাবা মানসিক ভারসাম্যহীন, এই সুযোগে তারা বাবাকে দিয়ে জমি লিখে নিয়েছে। এখন আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছে। অথচ পুলিশের ভয়ে আমি হাসপাতালে মায়ের পাশেও থাকতে পারছি না।”

সংবাদ সম্মেলন থেকে তিনি এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “অভিযোগের বিষয়ে আমার জানা নেই, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে...

হজযাত্রীদের সেবা দিতে না পারলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজযাত্রীরা...

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে শনিবার (১৮ এপ্রিল) সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় টানা প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে...

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৭১ সালের এই...

হজযাত্রীদের সেবা দিতে না পারলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ...

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে শনিবার (১৮ এপ্রিল) সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় টানা প্রায় ৮ ঘণ্টা...

জনগণকে গর্জে উঠতে হবে, আন্দোলনে পাশে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান

দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের স্বার্থ রক্ষায় যেকোনো...

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

নাটোরের বড়াইগ্রামে তেল সরবরাহে দেরি হওয়াকে কেন্দ্র করে একটি...

রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, কাউন্সিলের পর পরিবর্তনের ইঙ্গিত

চলতি বছরেই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...