৮০ মাদ্রাসার অংশগ্রহণে শেরপুরে বর্ণাঢ্য ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে অত্যন্ত মনোজ্ঞ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১টা থেকে শেরপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভির সামাজিক উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতায় শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় দুই উপজেলার ৮০টি মাদ্রাসা থেকে মোট ১৬০ জন ক্বেরাত প্রতিযোগী অংশ নেন। কয়েক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত রাউন্ডে ১৪ জন প্রতিযোগী উত্তীর্ণ হন। তাঁদের মধ্য থেকে ক্বেরাতের মান ও সুরের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া- ৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে তিনি বলেন, “পবিত্র কোরআন আল্লাহর বাণী এবং মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ জীবনবিধান। ক্বেরাত পৃথিবীর সকল সুরের মধ্যে শ্রেষ্ঠ। কোরআনের শিক্ষা ও আদর্শ ব্যক্তিজীবনে অনুসরণ করলে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ ও দুর্নীতি দূর হবে এবং মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে।”

শেরপুর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া জামিল মাদ্রাসার ক্বারী মোশারফ হোসেন, রওহা ক্বারী মাদ্রাসার ক্বারী ওমর ফারুক এবং শেরপুর আলিয়া মাদ্রাসার ক্বারী সোহেল রানা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ইসমাইল হোসেন। দ্বিতীয় স্থান অর্জন করেন উলিপুর মাদ্রাসার মো. আসিম এবং তৃতীয় হন টুনিপাড়া মাদ্রাসার মো. মোশাররফ হোসাইন। প্রথম বিজয়ীকে ৩০ হাজার টাকা ও মেডেল, দ্বিতীয় বিজয়ীকে ২০ হাজার টাকা ও মেডেল এবং তৃতীয় বিজয়ীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ১৪ জনসহ সকল প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার হিসেবে মেডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে দুই উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। গত...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে দুটি কারখানাকে মোট ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন।...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে দুটি কারখানাকে মোট ৩...

উপনির্বাচনের কারণে বগুড়ায় আসছেন না তারেক রহমান

বগুড়া সদর আসনের উপনির্বাচনের কারণে নির্ধারিত সফর বাতিল করেছেন তারেক রহমান। ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের একটি কর্মসূচিতে অংশ নিতে...

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

দেশের স্বর্ণবাজারে দফায় দফায় মূল্যবৃদ্ধির ধারা থামছেই না। টানা...

খামেনির পর তার স্ত্রীও মারা গেছেন?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহ...