বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ

বিশেষ সংবাদ

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

- Advertisement -

গণসংযোগের শুরু হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এলাকা থেকে। সেখান থেকে জামিল নগর, পালপাড়া, আমতলী, সেউজগাড়ী, নাটাইপাড়া, বৌ বাজার, উত্তর চেলোপাড়া মাঠ, চেলোপাড়া আশ্রম সংলগ্ন পাড়া, চেলোপাড়া পার্ক, সিনজি স্ট্যান্ড, সাবগ্রাম হাট হয়ে সাবগ্রাম স্টেশনে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। পুরো পথজুড়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা

গণসংযোগে নেতৃত্বদানকারী ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর সঙ্গে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, বিএমএ’র সদস্য সচিব ডা. মো. আব্দুল ওয়াহেদ, ডা. মো. আনিসুর রহমান, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুস আলী, ডা. মো. সাইফুর রহমান শাহীন,ডা. মো. মোসলেহ উদ্দীন হায়দার রাসেল, ডা. মো. রাশেদুল ইসলাম রনি, ডা. মো. ফারজানুল ইসলাম নির্ঝর, ডা. মো. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. সুলতান সাঈদ, ডা. সালেহ, ডা. মো. মেহরাব হোসেন, ডা. ইকবাল, ডা. ময়নুল হাসান রাব্বী, ডা. আব্দুল আলীম, ডা. শরীফ মাহবুব, ডা. মনিরুজ্জামান, ডা. রেজাউল করিম রুবেল, ডা. কাইয়ুম রাসেল, ডা. উম্মে হানি পৃথ্বী, ডা. নাফিস মোহাম্মদ রুকু, ডা. মাহফুজুল হাসান, ডা. অপু বসাক, ডা. নেয়ামুল সাদ্দাম এবং ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস।

- Advertisement -

এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ফাহিম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শেখ রিচি, সাধারণ সম্পাদক গালিব আল মুগনীসহ ছাত্রদল ও যুব সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

গণসংযোগ চলাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। নেতাকর্মীরা জানান, এই কর্মসূচির মাধ্যমে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরাই ছিল মূল লক্ষ্য।

- Advertisement -

দিনভর গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন বিএনপি নেতারা। স্থানীয় এলাকাগুলোতে প্রচারণাকালে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা গেছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও চীনে দায়িত্ব পালনের পর এবার কাতার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা,...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল...