কোনো ষড়যন্ত্র যেন ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

বিশেষ সংবাদ

ভোটের অধিকার রক্ষায় নেতাকর্মী ও সমর্থকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “ভোটের দিন তাহাজ্জুদের ওয়াক্তে উঠবেন। ভোটকেন্দ্রের সামনে জামাতে নামাজ আদায় করবেন। নিজের ভোট দিয়ে হিসাব বুঝে তবেই ঘরে ফিরবেন। কোনো ষড়যন্ত্র যেন আপনাদের অধিকার কেড়ে নিতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।”

রোববার ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ফেনী তাঁর নানাবাড়ির এলাকা। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি সরকার গঠন করলে ফেনীতে একটি ইপিজেড (এক্সপোর্ট প্রসেসিং জোন) স্থাপন করা হবে, যাতে স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। একই সঙ্গে ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথাও জানান তিনি।

বিএনপির চেয়ারম্যান বলেন, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের মানুষের যেমন বিএনপির কাছে প্রত্যাশা আছে, তেমনি বিএনপিরও জনগণের কাছে দাবি আছে। আর সেই দাবি হলো—ধানের শীষকে বিজয়ী করা। তিনি বলেন, “আমরা যা বলি, তা করার চেষ্টা করি। গত ১৫ বছর মানুষের ভোটের অধিকার দাবিয়ে রাখা হয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে। এখন দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে।”

জনগণই রাষ্ট্রক্ষমতার উৎস, এ কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে ব্যস্ত না হয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে। দেশের ভবিষ্যৎ এগিয়ে নিতে স্থিতিশীল ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

নারী ও কৃষকদের জন্য আলাদা কর্মসূচির ঘোষণাও দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে। ফ্যামিলি কার্ডের সহায়তা পুরো মাসের জন্য যথেষ্ট না হলেও অন্তত এক সপ্তাহের অভাব দূর করবে বলে তিনি উল্লেখ করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সারা দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার কথাও বলেন তারেক রহমান। তাঁর ভাষ্য অনুযায়ী, দুর্নীতির লাগাম টানতে এবং পাচার হওয়া অর্থ ফেরত আনতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করা জরুরি। দেশনেত্রী খালেদা জিয়ার এলাকা হিসেবে ফেনীর মানুষের দায়িত্ব আরও বেশি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “ধানের শীষ যতবার সুযোগ পেয়েছে, দেশর মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এবার সরকার গঠন করতে পারলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো নতুন করে শুরু করা হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...