সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

বিশেষ সংবাদ

ঢাকায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভেতরে প্রধান বিচারপতির মূল প্রবেশপথের কাছ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে প্রবেশপথের ডান পাশে সন্দেহজনকভাবে পড়ে থাকতে দেখা যায় বস্তুগুলো। পরে সেগুলো সাউন্ড গ্রেনেড বলে শনাক্ত করা হয়। তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরের দিকে প্রধান বিচারপতির প্রবেশপথের পাশে কয়েকটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে একটি বিশেষজ্ঞ দল সেখানে যায়। দুপুর ২টার দিকে তারা গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় এবং সেগুলো নিষ্ক্রিয় করে। প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর গ্রেনেডগুলো তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেনেডগুলো কে বা কারা সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজও চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

আম্মারের অশ্লীলতা কি পরিবারের ঐতিহ্যের অংশ? প্রশ্ন ছাত্রদল নেত্রীর

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রনেতা। এ নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস...

দুপুরের মধ্যে ৬ জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দেশের ছয় জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া, বৃষ্টি...

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব—এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।রোববার (২৬ এপ্রিল) জারি...

আম্মারের অশ্লীলতা কি পরিবারের ঐতিহ্যের অংশ? প্রশ্ন ছাত্রদল নেত্রীর

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রনেতা। এ নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা...

দুপুরের মধ্যে ৬ জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দেশের ছয় জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এর...

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব—এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক...

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন।রোববার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর...

সুজনের নজরে শেরপুরের ১০ কিশোর: ২ বছরের ফ্রি প্রশিক্ষণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে সাত শতাধিক উদীয়মান ক্রিকেটারের...

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন...