প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি: ফ্যামিলি কার্ড উদ্বোধন করে প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই এই কর্মসূচি চালু করতে পেরে তারা দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোতে পেরেছেন

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড চালু করবেন। সেই ধারাবাহিকতায় সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই প্রথম ধাপে ৩৭ হাজার নারীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নারীপ্রধান পরিবারের কাছেও এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার ধাপে ধাপে নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নের চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু উদ্যোগ বাস্তবায়নে সময় লাগতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের উন্নয়ন টেকসই করতে হলে নারীদের এগিয়ে নেওয়া জরুরি। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, নারীদের শিক্ষার সুযোগ বাড়াতে মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছিল।

সরকারের তথ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের নারীপ্রধান পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দেশের কয়েকটি এলাকা নিয়ে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

জনপ্রিয়

অপরাধ

কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি...

এ মুহূর্তে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

দেশে আপাতত জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, বাজারে যে ধরনের...

দাঁতের মাজনের কারখানায় হারপিক তৈরি, জামায়াত নেতার কারখানা সিলগালা

সিরাজগঞ্জ সদর উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজনের কারখানার আড়ালে বিভিন্ন পণ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত টাস্কফোর্স। একই সঙ্গে কারখানার...

কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর...

এ মুহূর্তে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

দেশে আপাতত জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম...

দাঁতের মাজনের কারখানায় হারপিক তৈরি, জামায়াত নেতার কারখানা সিলগালা

সিরাজগঞ্জ সদর উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজনের কারখানার আড়ালে বিভিন্ন পণ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ...

আইফোন ও টাকার লোভে কলেজছাত্রকে হত্যা, গ্রেফতার ২

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি আইফোন ও কিছু নগদ টাকার লোভে সিয়াম (১৮) নামে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ...

ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দেশে আরও ৫ হাজার মেট্রিক...

শেরপুরে মাধ্যমিক শিক্ষক ও বাশিসের ইফতার মাহফিলে এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক : দলীয় বিবেচনায় নয়, বরং সামগ্রিক প্রয়োজনের...