অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে বিরোধী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ সংবাদ

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দল অসাংবিধানিকভাবে ‘সংস্কার পরিষদ’ নামে একটি কাঠামোর শপথ গ্রহণ করেছে। তার মতে, সংবিধানে এমন কোনো পরিষদের অস্তিত্ব না থাকায় এই পদক্ষেপকে বৈধ বলা যায় না।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে জুলাই সনদ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনা কোনো আবেগ বা রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে হয় না। এটি পরিচালিত হয় সংবিধান, আইন ও প্রতিষ্ঠিত বিধি-বিধানের আলোকে।

তিনি বলেন, সরকার জুলাই সনদের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এটি বাস্তবায়নের বিষয়ে আন্তরিক। তবে সেই বাস্তবায়ন অবশ্যই সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই হতে হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। বর্তমানে সংসদ সদস্যরা জাতীয় সংসদের অধিবেশনেই অংশ নিচ্ছেন, ‘সংস্কার পরিষদ’ নামে কোনো অধিবেশনে নয়।

তার ভাষ্য, জুলাই জাতীয় সনদ অনুযায়ী যদি কোনো সংস্কার পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংবিধানে প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। সংসদে আলোচনার মাধ্যমে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এ ধরনের পরিষদ গঠন বা শপথ গ্রহণের বিষয়টি বিবেচনায় আসতে পারে।

সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংস্কার পরিষদের সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে একটি মামলা হয়েছে এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন। আদালত এ বিষয়ে রুলও জারি করেছেন বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, চালক আটক

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হাসেম আলী (৩৫) উপজেলার...

ফেসবুকে ছাত্রলীগের মিছিলের ভিডিও প্রকাশ, গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে প্রকাশের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।বুধবার (২৮ এপ্রিল) সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকায়...

নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে ২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি

নেত্রকোনায় কয়েকদিন ধরে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে হাওর এলাকার বড় অংশ এখন পানির নিচে চলে...

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, চালক আটক

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ...

ফেসবুকে ছাত্রলীগের মিছিলের ভিডিও প্রকাশ, গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে প্রকাশের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।বুধবার (২৮...

নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে ২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি

নেত্রকোনায় কয়েকদিন ধরে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে হাওর এলাকার...

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম যার...

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে...

বগুড়ায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...