স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ না করতে ইউএনও’কে জামায়াত এমপির নির্দেশ

বিশেষ সংবাদ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ না করার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের বিরুদ্ধে। তবে রাষ্ট্রীয় নিয়ম অনুসরণ করে উপজেলা প্রশাসন কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন

ইউএনও নাঈমা খান জানান, মোবাইল ফোনে এমপি অধ্যাপক মুজিবুর রহমান অনুষ্ঠানটিতে শুধু কোরআন তিলাওয়াত করার নির্দেশ দেন। তবে এটি রাষ্ট্রীয় অনুষ্ঠান হওয়ায় সরকারি বিধি অনুসরণ করে কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করা হয়েছে।

তিনি বলেন, “রাষ্ট্রীয় অনুষ্ঠান রাষ্ট্রের নিয়ম অনুযায়ী পরিচালনা করতে হয়। সেই বিবেচনায় আমরা কোরআন ও গীতা-দুটিই পাঠ করিয়েছি।”

এর আগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে তানোর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনাসভায় বিষয়টি উঠে আসে। সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।

সভার একপর্যায়ে ইউএনও নাঈমা খান উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেনকে জানান, এমপি গীতা পাঠ না করার কথা বলেছেন। তখন মাওলানা আলমগীর হোসেন রাষ্ট্রীয় নিয়ম অনুসরণ করে অনুষ্ঠান করার পরামর্শ দেন বলে জানা যায়।

পরে বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক কর্মসূচিতে কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠ করা হয়।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন বলেন, এমপি অধ্যাপক মুজিবুর রহমান ধর্মীয় অনুষ্ঠানে গীতা পাঠ না করার কথা বলেছিলেন। স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে গীতা পাঠে নিষেধ করেছিলেন, এ অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

নষ্ট ডিমে কেক-বিস্কুট তৈরি, বগুড়ার ফুলকলি বেকারি দণ্ডিত

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং বা বাচ্চা না ফোটা নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে ফুলকলি বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।রোববার (১০...

শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।রোববার (১০ মে) বিকেল...

শেরপুরে গাড়ি ছিনতাই সাথে জড়িত নারীসহ চারজন গ্রেফতার

বগুড়ার শেরপুরে গ্রামীণ সড়কে গাড়ি ছিনতাই চক্রের সাথে জড়িত দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের তথ্য মতে গত ফেব্রুয়ারি মাস থেকে চলতি মে...

নষ্ট ডিমে কেক-বিস্কুট তৈরি, বগুড়ার ফুলকলি বেকারি দণ্ডিত

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং বা বাচ্চা না ফোটা নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে ফুলকলি বেকারিকে ২...

শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক মোটরসাইকেল...

শেরপুরে গাড়ি ছিনতাই সাথে জড়িত নারীসহ চারজন গ্রেফতার

বগুড়ার শেরপুরে গ্রামীণ সড়কে গাড়ি ছিনতাই চক্রের সাথে জড়িত দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের তথ্য মতে...

বগুড়াসহ ১৪ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ১৪টি জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ...

মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুতের ঘোষণা থালাপতি বিজয়ের

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই একাধিক জনকল্যাণমূলক...

আইনজীবী আলিফ হত্যা মামলায় জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত...