জামায়াতে ইসলামী ভদ্র দল, সংসদে তারা খুব ভালো ব্যবহার করে: স্পিকার

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

বিশেষ সংবাদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জামায়াতে ইসলামীর প্রশংসা করে বলেছেন, দলটি সংসদে শৃঙ্খলাপূর্ণ আচরণ করে এবং সবার সঙ্গে ভদ্র ব্যবহার বজায় রাখে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তন-এ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহনশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্পিকার বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কাউকে হয়রানি করা উচিত নয়। তিনি বলেন, “দলবাজি আর করবেন না। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে হয়রানি করা ঠিক নয়।”

- Advertisement -

জামায়াতে ইসলামীর প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াতে ইসলামী ভদ্র দল। সংসদে তারা খুবই ডিসিপ্লিন মেনে চলে। সবার সঙ্গে ভালো ব্যবহার করে। এমনকি পাশের লোকের সঙ্গেও অযথা কথা বলেন না। নিয়মকানুন মেনে চলেন। একসময় তারা আমাদের মিত্র দল ছিল। তাদের কাছে অনুরোধ, আপনারা ও বিএনপি মিলেমিশে চলবেন।”

স্পিকার আরও বলেন, তিনি সংবর্ধনা গ্রহণ করতে নয়, বরং এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতেই সেখানে উপস্থিত হয়েছেন। তিনি বলেন, ভোলা-৩ আসনের জনগণের সমর্থন ও ভালোবাসার কারণেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।

- Advertisement -

তিনি জানান, এলাকার উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে এবং ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। স্পিকার হিসেবে প্রশাসনিক ক্ষমতা সীমিত হলেও এই পদের সম্মান অনেক বেশি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “আমি স্পিকার হই বা অন্য কিছু হই, দিনশেষে আমি আপনাদেরই সংসদ সদস্য। আপনাদের ভোটেই আমি এই দায়িত্ব পেয়েছি।”

ক্ষমতাসীন দল বিএনপির দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে আশ্বস্ত করতে হবে যে, সরকার সম্পদ লুটপাট বা বিদেশে পাচারের পথে যাবে না। ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনসহ সব নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের প্রতিশ্রুতিও দেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৮ জুন) বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বশীল কাজকে আরও উৎসাহিত করা...

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে।...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে...

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার...