‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

বিশেষ সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে নিজের পরিচয় নিয়ে আপত্তি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। মামলার নথিতে তাকে ‘বরখাস্ত’ হিসেবে উল্লেখ করায় আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ ঘটনা ঘটে। শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে জিয়াউল আহসান আদালতের উদ্দেশে বলেন, তিনি বরখাস্ত নন, বরং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

শুনানির এক পর্যায়ে অভিযোগপত্র তার হাতে দেওয়া হলে নথি পর্যালোচনার সময় তিনি বলেন,
“মাননীয় আদালত, আমি বরখাস্ত নই। কিন্তু এখানে বরখাস্ত লেখা হয়েছে। আমি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও আমাকে বরখাস্ত বলা হচ্ছে।”

তবে ট্রাইব্যুনাল এ সময় তাকে জানায়, আসামির পক্ষে তার আইনজীবীই বক্তব্য উপস্থাপন করবেন এবং আসামিকে এ বিষয়ে সরাসরি কিছু বলতে হবে না।

এদিন গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জিয়াউল আহসানের পাশাপাশি চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে বক্তব্য দেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি দুই আসামিকে গ্রেপ্তার দেখানো এবং জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে।

পরে আদালত আগামী ২১ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে একদিন করে আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়।

জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার বলেন, তার মক্কেল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এ সংক্রান্ত প্রয়োজনীয় নথি রয়েছে। ‘বরখাস্ত’ শব্দ ব্যবহারের বিষয়ে তিনি আদালতে আপত্তি জানিয়েছেন

প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০১০ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে তুলে নেওয়ার পর গুম ও হত্যার ঘটনায় এ মামলা করা হয়। ওই ঘটনায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর শিয়ালের বাচ্চা উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর কুয়ায় দীর্ঘ ১৫ দিন ধরে আটকে থাকা দুটি শিয়ালের বাচ্চাকে জীবিত উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থা।রবিবার...

আগামীকাল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন সিটি করপোরেশন

আগামীকাল নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।রোববার (১৯ এপ্রিল) প্রকাশিত প্রধানমন্ত্রীর সফরসূচিতে এ...

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ ইসলাম

রাজনৈতিক অতীত নয়, বর্তমান আদর্শ ও গ্রহণযোগ্যতাকেই গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অতীতে ছাত্রলীগ, ছাত্রদল কিংবা...

শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর শিয়ালের বাচ্চা উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর কুয়ায় দীর্ঘ ১৫ দিন ধরে আটকে থাকা দুটি শিয়ালের বাচ্চাকে জীবিত উদ্ধার...

আগামীকাল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন সিটি করপোরেশন

আগামীকাল নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।রোববার...

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ ইসলাম

রাজনৈতিক অতীত নয়, বর্তমান আদর্শ ও গ্রহণযোগ্যতাকেই গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।...

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দাসী...

ডিজেল সংকটে স্থবির পণ্য পরিবহন, শেরপুরে মহাসড়কে শত শত ট্রাকের জট

বগুড়ার শেরপুর উপজেলায় ফিলিং স্টেশনগুলোতে তীব্র ডিজেল সংকট দেখা...

প্রধানমন্ত্রীর সম্মাননা পেলেন শেরপুরের ডা. সাজিদ হাসান

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অসামান্য...