প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

বিশেষ সংবাদ

দেশের সব উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আধুনিক সুযোগ-সুবিধাসহ এসব কক্ষ থেকে সংসদ সদস্যরা দাপ্তরিক কাজ পরিচালনা ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে বিষয়টি তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে

প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পরিষদের নতুন বা পুরোনো ভবনে বিদ্যমান সুযোগ অনুযায়ী সংসদ সদস্যদের বসার জন্য একটি কক্ষ প্রস্তুত করা হবে। এসব কক্ষে সংযুক্ত বাথরুম ও প্রয়োজনীয় আসবাবপত্র থাকবে। বিধিমালায় সংসদ সদস্যদের নামে সরাসরি কক্ষ বরাদ্দের সুযোগ না থাকায় কক্ষটির নাম রাখা হবে ‘পরিদর্শন কক্ষ’।

এই কক্ষে বসে সংসদ সদস্যরা তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ করতে পারবেন। পাশাপাশি সাধারণ মানুষ সরাসরি এসে তাদের সঙ্গে দেখা করতে পারবেন এবং এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার সুযোগ পাবেন বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো সংসদ সদস্যের নির্বাচনি এলাকায় যদি একাধিক উপজেলা থাকে, তাহলে প্রতিটি উপজেলাতেই এ ধরনের পরিদর্শন কক্ষের ব্যবস্থা থাকবে। এতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়বে এবং জনসেবামূলক কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

কুমিল্লার চান্দিনা উপজেলায় জাল টাকা সরবরাহের সময় আরিফুল ইসলাম (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের...

সিটি কলেজে ‘গুপ্ত’ লেখা নিয়ে উত্তেজনা, অস্ত্র হাতে ছাত্রদল-শিবির কর্মীদের সংঘর্ষ

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে একটি শব্দ পরিবর্তনকে কেন্দ্র করে আজ মঙ্গলবার ছাত্রদল-শিবির সংঘর্ষ ঘটে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত...

শেরপুরে সিসিটিভি নজরদারিতে এসএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ৭৫

কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় আর উদ্বেগ থাকলেও ভেতরে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।বগুড়ার...

কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

কুমিল্লার চান্দিনা উপজেলায় জাল টাকা সরবরাহের সময় আরিফুল ইসলাম (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ...

সিটি কলেজে ‘গুপ্ত’ লেখা নিয়ে উত্তেজনা, অস্ত্র হাতে ছাত্রদল-শিবির কর্মীদের সংঘর্ষ

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে একটি শব্দ পরিবর্তনকে কেন্দ্র করে আজ মঙ্গলবার ছাত্রদল-শিবির সংঘর্ষ ঘটে।...

শেরপুরে সিসিটিভি নজরদারিতে এসএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ৭৫

কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় আর উদ্বেগ থাকলেও ভেতরে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক...

সংসদের অধিবেশন কক্ষে খাচ্ছিলেন এমপি, সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কক্ষে বসে এক সংসদ সদস্যের খাবার গ্রহণের ঘটনায় কিছুটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি...

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জ্বালানি তেলের সংকটে গাইবান্ধা জেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদঘেঁষা...

দুই অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দমকা ঝড়ো...