কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

কুমিল্লার চান্দিনা উপজেলায় জাল টাকা সরবরাহের সময় আরিফুল ইসলাম (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের জাল টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের পালকি সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

- Advertisement -

আটক আরিফুল ইসলাম মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মো. শাহ আলমর ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনার পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় জাল টাকা সরবরাহ করা হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় চান্দিনা থানা পুলিশ। উপ-পরিদর্শক (এসআই) শিশির কুমার ঘোষ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

- Advertisement -

অভিযানের সময় আরিফুল ইসলামের কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন জাল নোট উদ্ধার করা হয়। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের বক্স খাটের ভেতর থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে আতিকুর রহমান, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক আরিফুল কয়েকদিন ধরে চান্দিনা ও আশপাশের এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। বিষয়টি নজরে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

- Advertisement -

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বশীল কাজকে আরও উৎসাহিত করা...

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৫ জুন থেকে...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আলোচনায় উঠে এসেছে বোর্ডের সাম্প্রতিক পরিচিতি নিয়ে বিতর্ক। সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ‘বাপের দোয়া...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে...

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আলোচনায় উঠে এসেছে বোর্ডের সাম্প্রতিক পরিচিতি নিয়ে বিতর্ক।...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন...