অভিযোগের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বিনিয়োগ ও বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন ওঠার পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং পদত্যাগ করেছেন। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। নতুন সরকার গঠনের পর এটি দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ৩৮ বছর বয়সী সুদান গুরুং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের সুযোগ করে দিতেই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।

- Advertisement -

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং পদে থেকে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত না করার স্বার্থে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছি। আজ থেকেই এটি কার্যকর হবে।”

যদিও অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি গুরুং, তবে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

- Advertisement -

গত বছরের সেপ্টেম্বরে ‘জেন-জি বিক্ষোভ’ দমনকে কেন্দ্র করে আলোচনায় আসেন সুদান গুরুং। ওই সময় সাবেক প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের ভূমিকা তদন্তের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।

এদিকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ’র ঘনিষ্ঠ সহযোগী দীপা দাহাল রয়টার্সকে জানিয়েছেন, সুদান গুরুং প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আপাতত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিজেই পালন করবেন প্রধানমন্ত্রী।

- Advertisement -

৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তার তিন বছর বয়সী দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ নিয়ে বড় জয় পাওয়ার পর প্রধানমন্ত্রী হন। দুর্নীতি নিয়ন্ত্রণ, স্বচ্ছতা ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে দলটি।

এর আগে কাঠমান্ডুর মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে সংস্কারমূলক পদক্ষেপের কারণে জনপ্রিয়তা পান শাহ। তবে নতুন সরকার গঠনের পরপরই একাধিক বিতর্ক সামনে আসায় প্রশাসনিক চাপ বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এর আগে চলতি মাসের শুরুতে শ্রমমন্ত্রী দীপক কুমার শাহকে পদ থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিজের স্ত্রীকে স্বাস্থ্য বীমা বোর্ডের পরিচালক পর্ষদে বহাল রাখতে ক্ষমতার অপব্যবহার করেছেন।

সুদান গুরুংয়ের পদত্যাগের ফলে নেপালের নতুন সরকারের অভ্যন্তরে চাপ আরও বেড়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৫ জুন থেকে...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আলোচনায় উঠে এসেছে বোর্ডের সাম্প্রতিক পরিচিতি নিয়ে বিতর্ক। সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ‘বাপের দোয়া...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন। রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে...

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আলোচনায় উঠে এসেছে বোর্ডের সাম্প্রতিক পরিচিতি নিয়ে বিতর্ক।...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন...

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার...