শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর প্লাজা মার্কেটে দেবদূত ইলেকট্রনিক্স -এর একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে গোডাউনে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ মার্কেটের ওই গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা ইলেকট্রনিক্স মালামাল পুড়তে শুরু করে।

দেবদূত ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী প্রদ্যুৎ কুমার তলাপাত্র জানান, অগ্নিকাণ্ডে তার গোডাউনে থাকা সব মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তবে আগুন কীভাবে লেগেছে সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা আর নেই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ আর নেই। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন...

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক সেজে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।এসময় ছিনতাইকৃত ৪টি ইজিবাইক, ছিনতাইয়ে ব্যবহৃত একটি...

বগুড়ায় জুস কারখানায় অভিযানে ১ বছর কারাদণ্ড

বগুড়ায় অননুমোদিত রাসায়নিক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরির দায়ে একটি কারখানার সুপারভাইজারকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৬ মে) দুপুরে বগুড়া...

শেরপুরে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকালে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির...

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক সেজে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।এসময়...

বগুড়ায় জুস কারখানায় অভিযানে ১ বছর কারাদণ্ড

বগুড়ায় অননুমোদিত রাসায়নিক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরির দায়ে একটি কারখানার সুপারভাইজারকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন...

শেরপুরে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকালে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী...

বগুড়ায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, কবিরাজ গ্রেফতার

বগুড়ায় কবিরাজি চিকিৎসার কথা বলে এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কবিরাজকে গ্রেপ্তার...

পশ্চিমবঙ্গে তৃণমূলের পতন: মোদিকে অভিনন্দন জানালেন ডোনাল্ড ট্রাম্প

অন্বেষণ ডেস্ক : সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষে...

ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি

চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা...