‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

বিশেষ সংবাদ

ডেস্ক রিপোর্ট : ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় ঢাকার সক্রিয় সহযোগিতা চেয়েছে নয়াদিল্লি। বিশেষ করে ঝুলে থাকা নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর জোর দিয়েছে ভারত সরকার।

বৃহস্পতিবার (৭ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ভারত থেকে অবৈধ বিদেশিদের প্রত্যাবাসনের মূল ইস্যুটির সুষ্ঠু সমাধানের জন্য বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতা প্রয়োজন।

- Advertisement -

রণধীর জয়সওয়াল জানান, বর্তমানে ২ হাজার ৮৬২টি নাগরিকত্ব যাচাই সংক্রান্ত মামলা বাংলাদেশের কাছে ঝুলে আছে। এর মধ্যে কিছু মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে মুলতবি অবস্থায় রয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে এই যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচন এবং অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান সীমান্তে ‘পুশ-ইন’ বা লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছিলেন। এ প্রসঙ্গে ভারতীয় মুখপাত্র বলেন, ভারতে অবস্থানরত সব অবৈধ বিদেশি নাগরিককে দেশের আইন, নির্ধারিত প্রক্রিয়া এবং বিদ্যমান দ্বিপাক্ষিক ব্যবস্থার আওতায় নিজ দেশে ফেরত পাঠানো হবে।

- Advertisement -

ভারত সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, বাংলাদেশ যেন দ্রুত তাদের নাগরিকদের যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে, যাতে প্রত্যাবাসন প্রক্রিয়াটি কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন করা সম্ভব হয়।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর

চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র লোডশেডিং ও ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভের জেরে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে অপহরণ ও মারধরের ঘটনা ঘটেছে। উপজেলার চির্কা এলাকায় অবস্থিত...

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় ভাইরাল হওয়া একটি কল রেকর্ডকে কেন্দ্র করে আলোচনায় আসা মাদক ব্যবসায়ী দুলাল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার...

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার...

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর

চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র লোডশেডিং ও ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভের জেরে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে অপহরণ ও মারধরের...

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় ভাইরাল হওয়া একটি কল রেকর্ডকে কেন্দ্র করে আলোচনায় আসা মাদক ব্যবসায়ী দুলাল শেখকে গ্রেপ্তার করেছে...

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ...

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে সফর শেষ করে এবার রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে...

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁ সীমান্ত দিয়ে আবারও নারী,...

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ভেতর থেকে মো. আমির হোসেন...