১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৫ জুন থেকে বিভিন্ন জেলার কেন্দ্রগুলোতে প্রবেশপত্র বিতরণ শুরু হবে।

রোববার (৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ জুন সকাল ১০টা থেকে টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার পরীক্ষাকেন্দ্রগুলোর প্রবেশপত্র বিতরণ করা হবে।

এর পরদিন ১৬ জুন সকাল ১০টা থেকে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার কেন্দ্রগুলোর প্রবেশপত্র বিতরণ করা হবে।

- Advertisement -

শিক্ষা বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার মনোনীত কোনো শিক্ষককে প্রবেশপত্র সংগ্রহের দায়িত্ব দিতে পারবেন। এ ক্ষেত্রে মনোনীত শিক্ষকের স্বাক্ষর যথাযথভাবে সত্যায়িত থাকতে হবে।

অফিস চলাকালীন সময়ে কেন্দ্রের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র একসঙ্গে সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব দেওয়া যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

- Advertisement -

এ ছাড়া কোনো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন, তাহলে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। প্রবেশপত্র সংগ্রহের পর তা দ্রুত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বিতরণ করতে হবে।

প্রবেশপত্র হাতে পাওয়ার পর তা ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড। কোনো ধরনের তথ্যগত ভুল, ঘাটতি বা অতিরিক্ত তথ্য পাওয়া গেলে ১৮ জুন থেকে ২৫ জুনের মধ্যে তা সংশোধনের জন্য আবেদন করতে হবে।

এ জন্য নির্ধারিত ছকে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।

বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভুল সংশোধন না করালে পরবর্তীতে পরীক্ষা সংক্রান্ত কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বশীল কাজকে আরও উৎসাহিত করা...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আলোচনায় উঠে এসেছে বোর্ডের সাম্প্রতিক পরিচিতি নিয়ে বিতর্ক। সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ‘বাপের দোয়া...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন। রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আলোচনায় উঠে এসেছে বোর্ডের সাম্প্রতিক পরিচিতি নিয়ে বিতর্ক।...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন...

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার...