অন্বেষণ ডেস্ক :

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের সংঘর্ষে আহত ৫

বিশেষ সংবাদ

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষে ঘাটাইলের এক ইউপি সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বাঘাড়া গ্রামে এ সংঘর্ষের এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ ঘটনায় আহত ঘাটাইল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর (ঈগল প্রতীক) সমর্থকরা হলেন লক্ষিন্দর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: আমিরুল ইসলাম, তার বড় ভাই মো: রুহুল আমিন, মো: হামিদুল ইসলাম, ও মো: জহিরুল ইসলাম। অপর দিকে আহত (নৌকা প্রতিক) আমানুর রহমান খান রানার সমর্থকরা হলেন লক্ষ্মীন্দর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আহমেদ।

স্থানীয় লোকজনরা জানান, স্থানীয় ভাতাভোগীদের ডেকে এনে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খানের ঈগল প্রতীকে ভোট না দিলে এ ভাতা দেওয় হবেনা বলে হুমকি দেন লক্ষীন্দর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কমিশনার মো: আমিরুল ইসলাম। এ খবর শোনার পরপরই একই ইউনিয়নের চেয়ারম্যান মো: সাইদুর রহমান প্রতিপক্ষকে গালিগালাজ করেন। এ সময় আমিরুল ইসলাম ও তার কয়েকজন ভাই নৌকা পার্থীর সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনার জেরেই মারামারিতে জড়িয়ে পড়ে দুপক্ষ।

ইউপি চেয়ারম্যান মো: সাইদুর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের শাসানো ও গালিগালাজের অভিযোগ মিথ্যা। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়েছেল। এ সময় হঠাৎ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা এসে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে মারধর করে ও আমাদের অফিস ভাঙচুর করেন। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে তুমুল মারামারি হয়।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু ছালাম মিয়া বলেন, ঘটনার তদন্ত চলছে। এখনও কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের কোনো পরামর্শ নেইনি: সংসদে প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জানিয়েছেন, আন্দোলনের সময় জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের কারও সঙ্গে...

চিত্রনাট্যকার সুজনের বিরুদ্ধে বিয়ের নামে অর্থ ও ৫ ভরি সোনা লুটের অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে সুকৌশলে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ তুলে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন...

বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তা

অন্বেষণ ডেস্ক : সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে আগামী বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ আট বিভাগেই প্রবল...

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের কোনো পরামর্শ নেইনি: সংসদে প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জানিয়েছেন, আন্দোলনের সময়...

চিত্রনাট্যকার সুজনের বিরুদ্ধে বিয়ের নামে অর্থ ও ৫ ভরি সোনা লুটের অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে সুকৌশলে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ তুলে বগুড়ার...

বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তা

অন্বেষণ ডেস্ক : সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে আগামী বৃহস্পতিবার সকাল ১১টা...

কোরআনের আইন প্রতিষ্ঠা করে মানুষকে মুক্তি দিতে হবে: জামায়াত নেতা মুজিবুর রহমান

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদে মানুষের তৈরি প্রচলিত আইনের পরিবর্তে কোরআনের আইন প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন জামায়াতে...

১০ লাখ টাকা ঘুষে পুকুর নামজারি, নায়েব রঞ্জুর অপসারণ দাবি

বগুড়ার শেরপুরে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) মো....

সংসদ অধিবেশনে অসুস্থ জামায়াত এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী...