অন্বেষণ ডেস্ক :

পাবনা সদরে পর পর ৪টি ইনজেকশনে দেওয়ায় প্রাণ গেল ব্যবসায়ীর

বিশেষ সংবাদ

পাবনা সদরে দোগাছি এলাকায় এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় মো: হাসমত আলী শেখ (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পল্লী চিকিৎসক পর পর ৪টি ইনজেকশন দিলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ব্যবসায়ী হাসমত আলী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। পরে সন্ধ্যায় ময়নাতদন্তের পর পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

নিহত মো: হাসমত আলী পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত মো: আবুল মজিদ প্রামাণিকের ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত পল্লী চিকিৎসক মো: আতিকুজ্জামান ওরফে সুমন মহুরি দোগাছির ইউনিয়নের চিথুলিয়া গ্রামের মো: আব্দুল জব্বার শেখের ছেলে।

- Advertisement -

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ দিন ধরে বুকে ভীষণ জ্বালাপোড়া এবং যন্ত্রণায় ভুগছিলেন হাসমত। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে তিনি গ্যাসের ট্যাবলেট খেয়েও আরাম পাননি। মঙ্গলবার বুকের ব্যথা এবং যন্ত্রণা আরও বেশি হলে পল্লী চিকিৎসক সুমনকে রোগী হাসমতের বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়।

বুকে জ্বালা-যন্ত্রণার কথা শুনে চিকিৎসক সুমন রোগীকে দেখেই পর পর ৪টি ইনজেকশন পুশ করেন। এই ইনজেকশন দেওয়ার সাথে সাথেই হাসমত আলী মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে মৃত্যুর পর পরই অভিযুক্ত চিকিৎসকের ফার্মেসি ভাঙচুর করে এবং ওষুধ পুড়িয়ে দেন স্থানীয়রা।

- Advertisement -

এর আগে আপনার ভুল চিকিৎসায় আরও ২ জন রোগীর মৃত্যুর অভিযোগ আছে, চিকিৎসক সুমনকে এমন প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, হাসমত আলী মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা সদরে ইনজেকশনে দেওয়ায় ব্যবসায়ীর মৃত্যুর বিষয়ে পাবনার সিভিল সার্জন মো: শহিদুল্লাহ দেওয়ান জানান, এ বিষয়ে নিহতের পরিবারের কাছ থেকে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। পল্লী চিকিৎসকদের কোনো অনুমতি থাকে না। এ জন্য ওইভাবে রোগীর রেজিস্ট্রারও থাকে না।

- Advertisement -

এমন ঘটনা যদি কোনো ক্লিনিক বা হাসপাতালে হতো তাহলে রোগীর রেজিস্ট্রার থাকত। তখন আমরা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত করতে পারতাম। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে এ বিষয়ে খতিয়ে দেখা হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ...