রবিবার, ১ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায়

নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে রাজু (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) ফতুল্লার পিলকুনি কবরস্থান সংলগ্ন ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়

এর আগে গত মঙ্গলবার (১২ মার্চ) রাতে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হয় রাজু। নিহত অটোরিকশা চালক মো: রাজু ফতুল্লার লালপুর পৌষারপুকুর পাড় এলাকার মো: মোক্তার হোসেনের ছেলে।

অটোরিকশার গ্যারেজ মালিক বাবুল হোসেন জানান, মঙ্গলবার (১২ মার্চ) রাতে তারাবি নামাজ শেষে দশটার দিকে অটোরিকশা নিয়ে বের হয় বাবুল। বুধবার (১৩ মার্চ) সকালে তার গ্যারেজে ফিরে আসার কথা ছিল। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়, রাজুর বাসায় খোঁজ নিয়ে জানা যায় বাসায় ফেরেনি সে। বুধবার সারা দিন তার অপেক্ষা করা পর রাতে থানায় গেলে বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযোগ করার পরামর্শ দেন। কিন্তু সকালে শুনলাম রাজুর মরদেহ পাওয়া গেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, নিখোঁজের ২ দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে রাজুকে হত্যা করা হয়েছে। তাঁর ব্যবহৃত অটোরিকশা এখনও পাওয়া যায়নি। মরদেহটি ডোবায় ২ দিন পরে থাকায় পচন ধরেছে। ফলে কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা সুরতহাল প্রতিবেদনে স্পষ্ট নয়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জান্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃতুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তার অবহেলায়...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)...

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন।...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন।...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা...