অবৈধভাবে ভারতে প্রবেশকালে শিশু-নারীসহ আটক ৩১

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকালে শিশু-নারীসহ ৩১ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৪ টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যে নিশ্চিত করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (২৭ অক্টোবর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ৫৮ বিজিবির সদস্যরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৩১ জনকে আটক করে। এরমধ্যে মহেশপুর উপজেলার মাটিল, শ্রীনাথপুর, কুমিল্লাপাড়া পলিয়ানপুর এবং জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৫ জন শিশু, ৭ জন পুরুষ ও ১৯ জন নারী রয়েছে।

আটককৃতরা নড়াইল, বরিশাল, রাজবাড়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ চট্টগ্রাম ও রংপুরসহ ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জীবননগর ও মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

