অসুস্থ খালাকে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তর

অসুস্থ খালাকে দেখতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তর হোসেন (২৪) নামের এক যুবক।
শনিবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার বিরইল এলাকার ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামীর একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে বিকেল সোয়া ৫টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত অন্তর হোসেনের বাড়ি মাগুরার শালিকা উপজেলার ছানিয়ারপাড়া গ্রামে। তার বাবা আলম শেখ। সম্প্রতি অসুস্থ খালাকে দেখতে তিনি শেরপুরের বিরইল গ্রামে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, দুপুরে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস দ্রæতগতিতে এসে অন্তকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রæত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, “আমরা দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছি এবং দুর্ঘটনাকবলিত বাস সনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

