আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, শেরপুরের আলী হাসান অবশেষে গ্রেপ্তার

দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থেকেও গ্রেপ্তার এড়াতে পারেনি আলী হাসান (৪৫)। শেরপুর থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাকে রবিবার রাতে দিনাজপুরে বিরল উপজেলা থেকে গ্রেপ্তার করেছে।
আলী হাসানের বাড়ি শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের লক্ষ্মীকোলা সেনপাড়া গ্রামে। সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুর থানা পুলিশ সূত্র মতে, ২০১৩ সালের একটি প্রতারণা মামলায় আলী হাসানের এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড করেন আদালত। এই সাজা প্রদানের পর থেকে আলী হাসান এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। সূত্র আরো জানায়, ২০১৫ সালে দুইটি এবং ২০১৭ সালে আরো একটি প্রতারণা মামলায় আলী হাসানের কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছে। আলী হাসান মোট চারটি মামলায় আদালতের মাধ্যমে দন্ডপ্রাপ্ত হন।

জানা যায় আলী হাসান, দিনাজপুরের বিরল উপজেলা সদরে একটি ইউপি সদস্যের বাড়িতে গোপনে বসবাস করতেন। এখান থেকে সে আলু ব্যবসার সাথে জড়িত। গত রবিবার রাতের তিনটায় স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এরপর আর সোমবার তাকে শেরপুর থানায় আনা হয়। আজ সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নঈমুদ্দিন বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আলী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আলী হাসান চারটি সাজাপ্রাপ্ত মামলার আসামি ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

