আবু সাঈদ হত্যা মামলার আসামি জামালপুর থেকে গ্রেফতার

বিশেষ সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবী) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলার ইসলামপুর উপজেলায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি জামালপুরের ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।

জানা গেছে, গতকাল রাতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে ছাত্র লীগ নেতা আকাশকে গ্রেফতার করা হয়েছে৷ গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি জামালপুরের নিজ বাসায় এসে আত্নগোপনে ছিলেন। আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইমরান চৌধুরী আকাশ।

বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি ইসলামপুরে আত্মগোপনের ছিলেন।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আকাশ আবু সাঈদ হত্যা মামলার আসামি। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানানা তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে অবৈধ মাটি কাটার দায়ে ৩ চালকের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মির্জাপুর...

হামলার পর ডাকসু নেতা মুসাদ্দিক বললেন ‘বেঁচে আছি’

রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রসংগঠনগুলোর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার...

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাকিল আহমেদ (২৬) ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের...

শেরপুরে অবৈধ মাটি কাটার দায়ে ৩ চালকের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...

হামলার পর ডাকসু নেতা মুসাদ্দিক বললেন ‘বেঁচে আছি’

রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রসংগঠনগুলোর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক...

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাকিল আহমেদ (২৬) ঢাকার...

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে...

শেরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল বৃদ্ধের

বগুড়ার শেরপুরে শ্রমিকের পাওনা ৫ হাজার টাকা চাওয়ায় মারধরের...

শেরপুরে নারী পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত এক নারী...