এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে অনুষ্ঠিত হচ্ছে না এইচএসসি পরীক্ষা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে বুধবার (০৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সরকারি মাধ্যমিক শাখা-২ এর উপসচিব সাইয়েদ এ জেড মো: মোরশেদ আলী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে অবগত করা হবে।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি সংঘর্ষ ও সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত করা হয়।

৩ দফায় ৮ দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরবর্তীতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে ওইদিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

