একুশে ফেব্রুয়ারি জঙ্গি হামলার কোনও আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে জঙ্গি হামলার কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাদ আলী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত আয়োজিত এক সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, শহীদ মিনার ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আজ রাত সাড়ে ১২টায় জনসাধারণের জন্য পলাশী প্রান্ত থেকে প্রবেশের জন্য গেট উন্মুক্ত করে দেওয়া হবে। এসময় সকলকে মোবাইল ফোন, মানিব্যাগ ও সাথে থাকা জিনিসপত্র নিজ দায়িত্বে রাখার অনুরোধ করেন তিনি।

তিনি আরও বলেন, একুশে ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে ডিএমপির সদস্যরা। তাদের সাথে থাকবে ডিএমপির ট্রাফিক বিভাগের পুলিশে সদস্যরা। এই সমাবেশে জঙ্গি হামলার কোনও আশঙ্কা নেই বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

