এসসিতে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল!

বিশেষ সংবাদ

জয়পুরহাটের আক্কেলপুরে এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল ঘিরে ঘটেছে বিরল এক ঘটনা। শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার এক শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে সে ফেল করেছে গণিত, কৃষি দুই বিষয়েই। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হন। এরপর ২০২৪ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন। সে সময় ১৪টি বিষয়ে পরীক্ষা দেন এবং শুধু গণিতে অকৃতকার্য হন।

- Advertisement -

এক বছর পর, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শুধুমাত্র গণিত বিষয়ে অংশ নেন তিনি। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায়, ফলাফলে তাকে গণিত ও কৃষি এই দুই বিষয়ে ফেল দেখানো হয়েছে। অথচ, তার এডমিট কার্ড ও পরীক্ষায় অংশগ্রহণের তালিকায় শুধু গণিতই ছিল।

জিৎ চন্দ্র মোহন্ত বলেন,‘২০২৪ সালে আমি কেবল গণিতে ফেল করেছিলাম। সে অনুযায়ী এই বছর (২০২৫) কেবল গণিতেই পরীক্ষা দিয়েছি। কিন্তু ফলাফলে কৃষিতেও ফেল দেখানো হয়েছে! অথচ কৃষি তো আমি পরীক্ষাই দিইনি। এটা দেখে আমি ভীষণ অবাক হয়েছি, আর মানসিকভাবে বিপর্যস্তও।’

- Advertisement -

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই বিষয়টিকে বোর্ডের ‘কারিগরি ত্রুটি’ হিসেবে দেখছেন।

বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওরম ফারুক বলেন,‘বোর্ডের কোনো সফটওয়্যারজনিত সমস্যার কারণে এমন ফলাফল হতে পারে। আমরা আশা করছি, নম্বরপত্র দেওয়ার সময় এই সমস্যার সমাধান হবে।’

- Advertisement -

প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন,‘এ ধরনের অভিযোগ আরও দুই শিক্ষার্থী তুলেছে। তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। কৃষি চতুর্থ বিষয় হওয়ায় ফলাফলে এটি বড় প্রভাব ফেলার কথা নয়। আমরা বিষয়টি বোর্ডে জানিয়েছি, তারা তদন্ত করে দেখবে।’

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের সঠিক ফল নিশ্চিতে তারা বিষয়টি দ্রুতই বোর্ডে লিখিতভাবে জানাবে। একইসঙ্গে শিক্ষার্থীদের হতাশ না হয়ে অফিসিয়াল মার্কশিটের অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন শিক্ষকরা।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পুরাতন কলোনী গ্রাম থেকে মরদেহটি...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও চীনে দায়িত্ব পালনের পর এবার কাতার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা,...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে...