ওসিকে হুমকি দেওয়া শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

ফেসবুক লাইভে ওসিকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘বুড়ির নাতি’ ওরফে ‘ছোট সাজ্জাদ’কে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে থানা পুলিশ। তাকে ধরতে তথ্যদানকারী কিংবা সহায়তাকারীকে নগদ অর্থ পুরষ্কার দেওয়ার কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুড়ির নাতি ওরফে মো: সাজ্জাদ হোসেনকে আইনের আওতায় আনার জন্য তার অবস্থান সংক্রান্তে সঠিক তথ্য দিয়ে পুলিশকে যে সহায়তা করবে তাকে সিএমপির পক্ষ থেকে উপযুক্ত নগদ অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হবে। সংবাদদাতা ও সহায়তাকারীর পরিচয় গোপন রাখা হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এক ওসিকে ল্যাংটা করে পেটানোর হুমকি দেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ।
ফেসবুক লাইভে সাজ্জাদ বলেন, ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন, তাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটাব। প্রয়োজনে তিনি মরে যাব। তবে হার মানব না। পুলিশ কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেন, বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ চাঁদাবাজিসহ তার সন্তান হত্যায় জড়িত। তাকে যাতে থানা থেকে বদলি করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, ফেসবুক লাইভে এসে ওসিকে সাজ্জাদের হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। গত সোমবার সাজ্জাদের সহযোগীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজি, অস্ত্রবাজি বন্ধে বায়েজিদ থানা-পুলিশের কঠোর অবস্থানের কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

