’কব্জিকাটা গ্রুপের’ পাগলা নাসিরসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মাদপুর ও আদাবর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ‘কব্জিকাটা গ্রুপে’র সদস্য মো: নাছির ওরফে পাগলা নাসিরসহ ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-২। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ৩টি ছুরি ও ১টি চাকুসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা অন্যরা হলেন, মো: শাহীন ওরফে মোটা শাহীন (৩২), মোহাম্মদ আলামিন (৩০) ও মোহাম্মদ শহীদুল ইসলাম আপন (২৫)।
র্যাব-২ এর অপারেশন অফিসার (এএসপি) খান আসিফ তপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি ছিনতাইকারী চক্র মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে। পরে অভিযান চলিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র ৩টি ছুরি ও ১টি চাকু উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত মোহাম্মদ নাছির ‘কব্জিকাটা গ্রুপের’ অন্যতম সদস্য আনোয়ারের সহযোগী। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় ৮টি মামলা রয়েছে। পাগলা নাসির চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

