কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ বিক্ষোভ মিছিল

বিশেষ সংবাদ

কিশোরগঞ্জে ‘জুলাই গণহত্যা’র বিচার ও ছাত্র অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি ‘জুলাই দ্রোহ’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিল শুরু করে। পরে মিছিলটি গুরুদয়াল সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন। এ সময় জেলা শাখার সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, বাইতুল মাল সম্পাদক আবু আহমেদ, অফিস সম্পাদক মোজাহিদ বিল্লাহ, ছাত্র আন্দোলনের সম্পাদক এইচ এম ফরহাদ ভূইয়া এবং গুরুদয়াল কলেজ শাখার সভাপতি এমদাদুল হকসহ বিভিন্ন উপজেলা ও কলেজ শাখার নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতি হাসান আল মামুন বলেন, “জুলাই সনদ ও গণহত্যার বিচার বাস্তবায়ন শুধু অতীতের দায় মেটানোর বিষয় নয়, এটি গণতন্ত্রের পথচলায়ও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি। কারণ ছাত্রদের অধিকার রক্ষায় নির্বাচিত নেতৃত্ব অপরিহার্য।”

তিনি আরও বলেন, “আজকের বাংলাদেশে আবারও চাঁদাবাজির সংস্কৃতি মাথাচাড়া দিয়ে উঠছে। এই চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে আমরা দেখতে পাচ্ছি—অপরাধ করে তার দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা বেড়েছে। এই দোষ চাপানোর রাজনীতি বন্ধ করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে।”

এ সময় তিনি বলেন, “আমাদের শিকড় বাংলাদেশে, দিল্লি, পিন্ডি কিংবা লন্ডনে নয়।”

ছাত্রশিবিরের দাবি, ১৯৯০ সালের জুলাই মাসে তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ছাত্রশিবিরের বহু নেতা-কর্মী নিহত হন। সংগঠনটি প্রতিবছর এই ঘটনার স্মরণে ‘জুলাই দ্রোহ’ কর্মসূচি পালন করে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।শুক্রবার (১৩...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকালে দক্ষিণপাড়া...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য...