জামায়াত-শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান: ছাত্রদল সভাপতি

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের আশ্রয়দাতা পাকিস্তান বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত নারী নিপীড়নবিরোধী মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
রাকিব বলেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আশ্রয়দাতা ভারত, আর জামায়াত-শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান। একমাত্র বিএনপি ও ছাত্রদলই সবার আগে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে।

তিনি আরও বলেন, ইসলাম প্রতিষ্ঠার নামে যারা গণহত্যা ও ধর্ষণে জড়িত ছিল, তারা কি কোরআনের কোনো আয়াত থেকে অনুমতি নিয়েছিল? ইসলামি ব্যাংকের অর্থায়ন বন্ধ হয়ে গেলে শিবিরের কোনো কর্মীকেই আর খুঁজে পাওয়া যাবে না।
ডাকসুর নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনের প্রসঙ্গ টেনে ছাত্রদল সভাপতি বলেন, ফরহাদের মতো বিতর্কিত ব্যক্তিদের রক্ষা করতে প্রশাসন কাজ করছে। শিবির তাদের মিথ্যাচার ঢাকতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বট আইডি ব্যবহারকারীদের বিচার করতে হবে ব্যালটের মাধ্যমে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ-জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির

ইউপি নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

প্রতিমন্ত্রী ইশরাককে কেন অস্ত্র হাতে মাঠে নামতে হলো: প্রশ্ন হাসনাতের

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

