ডাকসু-বানচাল ও নারী হেনস্তার প্রতিবাদে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

বগুড়ায় ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে ইসলামী ক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া শহর শাখা ইসলামী ছাত্রশিবির।
বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিছিলটি মোহাম্মাদ আলী হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শহর সভাপতি খন্দকার হাবিবুল্লাহর সভাপতিত্বে ও শহর সেক্রেটারী শফিকুল ইসলামের (শফিক) সঞ্চালনায় বক্তব্য রাখেন পশ্চিম জেলা সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, পূর্ব জেলা সেক্রেটারী শাহরিয়ার হোসেন বিপ্লব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অভ্যুত্থান-পরবর্তী ছাত্র সমাজের দাবী অনুযায়ী ডাকসু নির্বাচন হওয়া উচিত, কিন্তু কিছু মহল নির্বাচন বানচালে লিপ্ত থাকার চেষ্টা করছে।
তারা দাবি করেন, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রসংসদের তফসিল ঘোষণায় কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গ্রুপগুলো নির্বাচনী প্রক্রিয়া বন্ধে ষড়যন্ত্র করছে। ছাত্রশিবিরকে ট্যাগিং ও সাইবার বুলিং করে বিশেষ করে নারী শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে অশ্লীল ভাষায় হেনস্তা করা হচ্ছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, মিথ্যাচার ও ট্যাগিং বন্ধ করে গঠনমূলক কাজে মনোনিবেশের আহ্বান জানান তারা।
সমাবেশে ছাত্রদলকে লক্ষ্য করে বলেন, ২০০২ সালে ছাত্রদলের হাতে রোকেয়া হলে ও শামসুন নাহার হলে ঘটানো শিক্ষার্থী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা ঘটে। তাদের হাতেই জীবন দিতে হয়েছে বুয়েটের মেধাবী নারী শিক্ষার্থী সনিকে অভ্যুত্থান-পরবর্তী সময়ে ৩০টি ধর্ষণের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিল বলে অভিযোগ করেন তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

