শেরপুরে কৃষক-ক্ষেতমজুরদের ১০ দফা দাবিতে বিক্ষোভ-মিছিল ও স্মারকলিপি প্রদান

শেরপুরে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের ডাকে ১০ দফা দাবিতে মিছিল, সমাবেশ ও স্মারকলিপি পেশের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ জুন) দুপুরে শেরপুর উপজেলা চত্বর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে কৃষিখাতে বাজেট বৃদ্ধি, কৃষি উপকরণের দাম কমানো, প্রকৃত কৃষকদের কৃষি কার্ড, ক্ষেতমজুরদের রেশনিং ও শস্য বীমা চালুর দাবি তুলে ধরা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ক্ষেতমজুর সমিতির উপজেলা সভাপতি আব্দুর ছামাদ। বক্তব্য রাখেন, কৃষক সমিতি বগুড়া জেলা সভাপতি হাসান আলী শেখ, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট আহ্বায়ক আমিনুল ইসলাম, ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি শুভসংকর রায় বাপন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা কমিটির সাইফুজ্জামান টুটুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিমাই ঘোষ।
বক্তারা বলেন, কৃষিনির্ভর দেশে কৃষকরা অবহেলার শিকার। সার-বীজ-সেচসহ কৃষি উপকরণের অস্বাভাবিক দাম এবং অসাধু ব্যবসায়ীদের ভেজালের কারণে কৃষকরা উৎপাদন খরচও তুলতে পারছেন না। ঋণের বোঝা আর জমি হারানোর আতঙ্কে তারা দিশেহারা। করোনা মহামারির মধ্যেও কৃষক ফসল ফলিয়ে ১৮ কোটি মানুষের খাদ্যের জোগান দিয়েছেন, অথচ প্রণোদনা প্রকৃত কৃষকদের না দিয়ে দেওয়া হচ্ছে দলীয় সুবিধাভোগীদের হাতে।

বক্তারা আরও বলেন, কৃষিতে যান্ত্রিকীকরণে ক্ষেতমজুরদের কাজের সুযোগ কমছে, অন্যদিকে বিকল্প কর্মসংস্থান না থাকায় তারা নিদারুণ সংকটে পড়েছেন। সরকারি ও বেসরকারি খাতে ছাঁটাই ও কর্মসংস্থান সঙ্কট সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। এই বাস্তবতায় বাজেটে কৃষি খাতে ৪০% উন্নয়ন বরাদ্দ ও দুর্নীতিমুক্ত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বক্তারা প্রশাসনিক দুর্নীতি, ঋণখেলাপী ব্যবসায়ীদের সুবিধা, ক্ষেতমজুরদের সামাজিক নিরাপত্তাহীনতা এবং খাদ্য নিরাপত্তার সংকটের কথাও তুলে ধরেন।
সমাবেশ শেষে অর্থ উপদেষ্টার বরাবর ১০ দফা দাবিসংবলিত স্মারকলিপি উপজেলা প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে হস্তান্তর করা হয়। সমাবেশ থেকে জানানো হয়, জনস্বার্থে এই আন্দোলন ও দাবিসমূহ অব্যাহত থাকবে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

