কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফেনসিডিলসহ নারী আটক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছা: আনজুয়ারা বেগমকে (৪০) তার নিজ বাড়ির আঙিনায় মাটির গর্তের ভেতর থেকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলা রামখানা ইউনিয়নের রামখানা নাগরাজ গ্রামে নিজ বসতবাড়িতে বিশেষ কায়দায় মাটির নিচে কলসের ভিতর মাদক মজুদ করে রেখে আসছিল আনজুয়ারা।
শুক্রবার দুপুরের দিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা নাগরাজ গ্রামের আনজুয়ারার নিজ বসতবাড়ির আঙ্গিনায় মাটির গর্তের ভেতর ২টি মাটির কলসির মধ্যে বিশেষ কায়াদায় রক্ষিত অবস্থায় ১০০ বোতল ইস্কাপ এবং ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকসহ এক নারীকে আটকের বিষয়ে নাগেশ্বরী থানা অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: রুহুল আমীন বলেন, শুক্রবার বিকেলে নাগেশ্বরী থানায় আনজুয়ারা বেগমের নামে মাদক মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

