খুলনায় ছুরিকাঘাতে দশম শ্রেণীর শিক্ষার্থী গুরুতর আহত

খুলনায় ছুরিকাঘাতে মো: হুজাইফা খান নামে এক ১০ম শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মার্চ) রাতে খুলনা জেলার দৌলতপুর থানার দিঘীরপাড় এলাকায় এই ঘটনা ঘটেছে।
আহত হুজাইফা খান দৌলতপুর থানার মুন্সিপাড়া জিয়া কলেজ এলাকার মো: জাকির হোসেনের ছেলে। তিনি ফুলবাড়িগেট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে দিঘীরপাড় এলাকায় রিপনসহ ১০/১২ জন কিশোর পূর্ব শত্রুতার জের ধরে হুজাইফার পেটে ও বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করের। সেখান চিকিৎসকরা জানান, আহত হুজাইফা খানের অবস্থা আশঙ্কাজনক।
খুলনায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী গুরুতর আহত, এ বিষয়ে দৌলতপুর থানার ডিউটি অফিসার এসআই মো: আমিরুল ইসলাম বলেন, হামলাকারীদের গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ কাজটা সম্ভবত কিশোর গ্যাংয়ের। তবে বিষয়টি এখনও সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায়নি। এ হামলার কারণও জানা যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

