নিজস্ব প্রতিবেদক :

গভীর রাতে সাংবাদিকের বাড়িতে দুর্বৃত্তের হামলা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

গভীর রাতে বাড়িতে ঢুকে বগুড়ার শেরপুরে একজন সাংবাদিককে আহত করেছে এক দুর্বৃত্ত। সোমবার (৮ জানুয়ারি) রাত আড়াইটার দিকে পৌর শহরের গোসাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত বাধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি শেরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংবাদিক জোটের সদস্য। এই ঘটনায় আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ তার বাড়ির নির্মাণ কাজ করছেন। মঙ্গলবার রাত আড়াই টার দিকে বালুর একটি ট্রাক আসে। এ সময় তিনি বাড়ি থেকে বের হয়ে মেইন গেইট লাগিয়ে দিয়ে বালু নামাতে যান। ৫ থেকে ৭ মিনিট পর আবার বাড়িতে ফিরে তার বাড়ির প্রধান ফটক খোলা দেখতে পান। এতে তার সন্দেহ হয়। ভিতরে ঢুকে তার ঘরে ৩০ বছর বয়সী এক যুবককে দেখতে পান। বাধনের উপস্থিতি বুঝতে পেরেই ওই যুবক বাধনকে লোহার রড দিয়ে এলোপাথারী ভাবে মারতে থাকে ও এক পর্যায়ে তাকে বাইরে টেনেহিচরে বের করার চেষ্টা করেন। তার চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন এগিয়ে এলে যুবকটি পালিয়ে যান।

মঙ্গলবার সকালে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আহত আনন্দ টিভি’র বগুড়া জেলা প্রতিনিধি, বাঁধন কর্মকার কৃষ্ণ | ছবি : অন্বেষণ।

এ বিষয়ে বাধন কর্মকার বলেন, অজ্ঞাত ওই ব্যাক্তি আমার ঘরে রাখা ১০ হাজার টাকা ও কিছু ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে গেছে। তবে আমাকে সাধারণ চোর মনেহয়নি। চোর হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু সে আমাকে উপর্যপুরি আঘাত করে গুরুতর আহত করেছে। এছাড়াও সে আমাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তাই আমার মনে হয় হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়ে থাকতে পারে। তিনি বলেন, রাত গভীর হওয়ায় প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। পরের দিন সকালে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় তিনি।

গভীর রাতে সাংবাদিকের বাড়িতে দুর্বৃত্তের হামলা এ বিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, আহত বাঁধন কর্মর্কারকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তার বাম পায়ের গোড়ালির হাড় ফেটে গেছে ও ডান পায়ের গোড়ালিও ফুলে গেছে। এছাড়া তার দুই হাঁটু, কুনই, মাথা সহ সারা শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে

বিষয়টি নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো: রেজাউল করিম রেজা বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই অজ্ঞাত ওই ব্যাক্তিকে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। আজ বৃহস্পতিবার, ১৪ মে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে প্রায়...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে...

প্রতি দুই মাস পর পর গণশুনানির ঘোষণা দিলেন এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নাগরিকদের অভাব-অভিযোগ ও দুর্ভোগের কথা সরাসরি শুনতে গণশুনানির আয়োজন করেছেন সংসদ সদস্য...

শেরপুরে মাদকের আখড়া উচ্ছেদের দাবি এলাকাবাসীর

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বোংগা পশ্চিমপাড়া তিনমাথা এলাকায়...

শেরপুরে ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার...