গাইবান্ধায় শ্রেণীকক্ষে ঢুকে ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে জখম, নারী আটক

বিশেষ সংবাদ

গাইবান্ধায় শ্রেণীকক্ষে ঢুকে ৪ শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে জখম করেছেন এক নারী। হামলার সময় স্কুল স্থানীয়রা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। মঙ্গলবার (১১ জুন) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় শ্রেণীকক্ষে ঢুকে জান্নাতি আকতার ফাতেমা (২১) নামে ওই নারী হঠাৎ করে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটায়।

আহতদের মধ্যে ৩ শিক্ষার্থীকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলো: মিতু আক্তার, সেতু খাতুন, ও রাবেয়া খাতুন। তারা ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সিমা আক্তার নামের আরেক আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

ঘাতক নারী জান্নাতি আকতার ফাতেমা সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের মো: ফুল মিয়ার মেয়ে ও ইসবপুর গ্রামের মো: আশিক মিয়ার স্ত্রী।

প্রতিষ্ঠানটির শিক্ষকরা জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে শ্রেণীকক্ষে মেয়েদের ক্লাস চলছিলো। ক্লাস চলার ফাঁকে কয়েকজন শিক্ষার্থী শ্রেণীকক্ষের বারান্দায় বসে গল্প করছিলো। এ সময় হঠাৎ করে জান্নাতি আকতার বিদ্যালয়ে ঢুকে তার হাতে থাকা ধারালো একটি ছুরি দিয়ে শিক্ষার্থীদের এলোপাথাড়ি আঘাত করে। এতে শিক্ষার্থীরা গুরুতর আহত হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক ও অন্য শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

জামালপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মো: রনজু মিয়া জানান, জান্নাতি একজন মানসিক রোগী। দীর্ঘদিন ধরে সে মানসিক সমস্যায় ভুগছেন। জান্নাতি প্রায় দেড় বছর আগে বিয়ে করেন। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার কারণে বর্তমানে সে বাবার বাড়িতে থাকেন।

গাইবান্ধায় শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষার্থীদের ছুরিকাঘাতে জখমের বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ সময় তার কাছে ধারালো একটি ছুরি উদ্ধার করা হয়। কেন বা কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।সোমবার (২৭...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই...