গাজীপুরের জয়দেবপুরে ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

গাজীপুরের জয়দেবপুরে ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে। জয়দেবপুর স্টেশনে তেলবাহী একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ২টি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ২টি ট্রেনের চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (০৩ মে) সকাল ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জনা গেছে, যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি টাঙ্গাইল থেকে ছেড়ে এসে জয়দেবপুর জংশন হয়ে ঢাকার দিকে আসছিলো। আরেকদিকে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে স্টেশনে প্রবেশ করার জন্য দাঁড়িয়ে ছিলো। এ সময় ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
টাঙ্গাইল কমিউটার ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন থাকার কারণে এ ট্রেনটিতে কোন যাত্রী বহন করা হচ্ছিলো না। বিশেষ কোন কারণে ওই কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। আরেকদিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি তেলবাহী হওয়ার কারণে সেটিতেও কোনো যাত্রী না থাকায় বড় ধরণের হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুরের জয়দেবপুরে ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছে, খবর পাওয়ার পর-পরই জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয়। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের মরদেহ উদ্ধার

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

