ঘুষ নেয়ার অভিযোগে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান ও এএসআই পিপলু বড়ুয়াসহ ছয় পুলিশ সদস্যকে ঘুষ নেওয়ার অভিযোগে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পর তাদের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
সোমবার ((১৪ জুলাই) তাদের প্রত্যাহার করা হলেও বিষয়টি মঙ্গলবার (১৫ জুলাই) জানাজানি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই, সিলেট থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান থামিয়ে দেয় খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের একটি দল। পরে ওই কাভার্ডভ্যানে অবৈধ পণ্য বহনের অভিযোগ তুলে ৯০ হাজার টাকা ঘুষ নেওয়া হয় বলে অভিযোগ উঠে।
ঘটনার জেরে মহাসড়কে যানবাহন আটকে রাখার অভিযোগও উঠেছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার আশুগঞ্জ গোলচত্বর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার সড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে চরম দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।
এই ঘটনাটি সম্প্রচারিত হয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। প্রতিবেদনটি প্রকাশ্যে আসার পর হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করে এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ছয় সদস্যকে প্রত্যাহার করে।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, “ঘুষের অভিযোগ ওঠার পর প্রাথমিকভাবে ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত চলছে, সত্যতা মিললে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

