চাঁদাবাজি ও অসদাচরণের অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতা আটক

চাঁদাবাজি, পুলিশের সঙ্গে অসদাচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার দুই নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ মে) সকালে নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলার শিবালয় উপজেলার নবগ্রামের রজ্জব মোল্লার ছেলে আশরাফুল ইসলাম রাজু ও শিবালয় পৌরসভার এলাকার উত্তর সেওতার মতিউর রহমানের ছেলে। তারা দুজনেই সংগঠনটির যুগ্ম সদস্য সচিব।
অন্যদিকে, সংগঠনের পক্ষ থেকে আটককৃতদের মুক্তির দাবি জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রমজান মাহমুদ বলেন, “জুলাই-আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মেহেরাব ও রাজুর ভূমিকা ছিল স্পষ্ট। যদি কোনো ভুল হয়ে থাকে, আমরা দুঃখিত। তবে আটক নেতাদের মুক্তি না দিলে আমরা কর্মসূচি দিতে বাধ্য হবো।”
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, একটি মামলার আসামিদের ছাড়িয়ে দেওয়ার কথা বলে তারা মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া পুলিশের সঙ্গে অসদাচরণ এবং ‘মানিকগঞ্জ নিউজ’ নামের একটি ভুয়া আইডির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সাথেও তারা জড়িত, এমন তথ্য রয়েছে পুলিশের হাতে।
তিনি আরও আরও বলেন, “এই ঘটনায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

