চুরি যাওয়া অটো চার্জার ভ্যান উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ার শেরপুর থানার শাহবন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামে চুরি যাওয়া একটি অটো চার্জার ভ্যান উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আন্তঃজেলা চোর চক্রের অন্যতম সদস্য মো: বাছেদকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত ২৮ জানুয়ারি সকাল ৯ টার দিকে মো: শাহ আলম তার অটো চার্জার ভ্যানটি শাহবন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামে একটি চা স্টলের পাশে রেখে চা পান করতে যান। মাত্র ১০ মিনিট পর ফিরে এসে দেখেন তার অটো ভ্যানটি উধাও। অনেক খোঁজাখুঁজি করেও তা না পেয়ে তিনি শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা এসআই মো: ময়নুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত পরিচালনা করেন। তদন্তের ভিত্তিতে বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের দলনেতা মো: বাছেদকে শেরপুর উপজেলার চকপোতা (বাগড়া) এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুর থানাধীন ভবানীপুর ইউনিয়নের খলিশাগাড়ি গ্রামে মো: মোন্নাফের বাড়ির পাশের ফাঁকা জায়গা থেকে চুরি যাওয়া অটো চার্জার ভ্যানটি উদ্ধার করা হয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ময়নুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “চুরি হওয়া অটো চার্জার ভ্যানটি উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের অন্যান্য সদস্যদের আটকের প্রচেষ্টা চলছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

