ছাত্রীকে যৌন হয়রানি করায় দুই শিক্ষককে বহিষ্কার

বিশেষ সংবাদ

ছাত্রীকে যৌন হয়রানি এবং হেনস্থার ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে এক বিজ্ঞপ্তিতে তাদের দুই জনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত ২ শিক্ষক হলেন, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক মো: রেজুয়ান আহমেদ শুভ্র এবং একই বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহা। অধ্যাপক রেজুয়ান আহমেদকে সাময়িক এবং সাজন সাহাকে চূড়ান্ত বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮৪তম বিশেষ সিন্ডিকেট সভায় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় থেকে গঠিত উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক ছাত্রীকে অনুপস্থিত দেখিয়ে পরীক্ষায় জরিমানা আদায়, নম্বর কম দেওয়া এবং থিসিস পেপার আটকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে।

এ ঘটনায় গত সোমবার (০৪ মার্চ) অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন ওই বিভাগের ১৩তম ব্যাচের সকল শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। পরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কোষাধ্যক্ষ ড. আতাউর রহমানকে প্রধান করে মঙ্গলবার (০৫ মার্চ) ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...