জেলা চাই, সেতু চাই, শেরপুরে মহাসড়কে ২ হাজার মানুষের দাবি

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে জেলা চাই, সেতু চাই’সহ ১১ দফা দাবি আদায়ের জন্য মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কের করতোয়া বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

শেরপুর উপজেলা স্বার্থরক্ষা পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শেরপুর উপজেলার অন্তত ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই হাজার মানুষ অংশ নেয়।

- Advertisement -

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, পোস্টার ও ব্যানার হাতে ধরে মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের দাবিগুলো জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে শেরপুরকে জেলা ঘোষণা, শহরে গ্যাস সংযোগ, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে শেরপুর শহরে ফ্লাইওভার নির্মাণ, উপজেলা স্টেডিয়াম স্থাপন, পৌরসভার সীমানা বৃদ্ধি, করতোয়া নদী খনন, নদীর দু’পাশে সড়ক নির্মাণ, শিশুপার্ক তৈরি, ঝাঁজর, ফুলজোড় ও কল্যাণী এলাকায় বাঙালী নদীর ওপর সেতু নির্মাণ, পৌর কিচেন মার্কেট চালু এবং শহরের পাশে রেলস্টেশন স্থাপন।

মানববন্ধনে অংশগ্রহণকারী অনেকেই জানান, তাদের এই দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়েছে। তারা জানান, আওয়ামী লীগ সরকারের সময় থেকে ২০২২ সাল পর্যন্ত একাধিকবার স্মারকলিপি প্রদান করেছেন এবং মানববন্ধন করেছেন, কিন্তু দাবিগুলো বাস্তবায়িত হয়নি। তাই তারা আবারও মহাসড়কে নেমেছেন।

- Advertisement -

শহরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, মহাসড়কের মাঝখানে সড়ক বিভাজক থাকায় শহরটি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, ফলে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে ঝুঁকি তৈরি হচ্ছে।

শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম শিরু বলেন, শহরের মধ্যে ফ্লাইওভার নির্মাণ করা হলে দুর্ঘটনা কমানো সম্ভব হবে। তিনি জানান, গত ছয় মাসে শহরের বিভিন্ন অংশে শতাধিক দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন।

- Advertisement -

শেরপুর উপজেলা স্বার্থরক্ষা পরিষদের আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ মানববন্ধনে বক্তব্য রাখেন। তিনি বলেন, “এই ১১ দফা শেরপুরবাসীর প্রাণের দাবি। যদি দাবিগুলো দ্রæত বাস্তবায়ন না করা হয়, তবে শেরপুরবাসী বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে।”

এছাড়া, বক্তব্য রাখেন শেরশাহ নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই, ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবং কাঁচা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সালাম।

মানববন্ধন শেষে শেরপুরবাসী দ্রæত তাদের দাবি বাস্তবায়নের আহবান জানান।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

দুর্ঘটনা রোধে শেরপুর মহাসড়কের ইউ-টার্ন বন্ধ

ঢাকা-বগুড়া মহাসড়কে মৃত্যুর মিছিল থামাতে এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে বগুড়ার শেরপুরে সকল ঝুঁকিপূর্ণ ও অবৈধ ইউ-টার্ন বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২১ জুন)...

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির পর স্থানীয়...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।রোববার...

দুর্ঘটনা রোধে শেরপুর মহাসড়কের ইউ-টার্ন বন্ধ

ঢাকা-বগুড়া মহাসড়কে মৃত্যুর মিছিল থামাতে এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে বগুড়ার শেরপুরে সকল ঝুঁকিপূর্ণ ও অবৈধ ইউ-টার্ন বন্ধের...

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের...

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক বিশাল সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়...

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত...

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

শনিবার (২০ জুন, ২০২৬) পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে আয়োজিত পশ্চিমবঙ্গ...