ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৩১টি সোনার বার জব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় পৌনে ছয় কোটি টাকা মূল্যের ৩১টি সোনার বার জব্দ করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) ভোরে সীমান্ত এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তির ফেলে যাওয়া তিনটি পোঁটলা থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।
৫৮ বিজিবির (মহেশপুর ব্যাটালিয়ন) উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লাপাড়া বিওপির সদস্যরা মেইন পিলার ৬০/৭০-আর এর ৩০০ ফুট ভেতরে সন্দেহভাজন একজনকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেন। বিজিবি সদস্যরা এগিয়ে গেলে ওই ব্যক্তি তিনটি পোঁটলা ফেলে ভারতের দিকে পালিয়ে যান। পরে পোঁটলাগুলো উদ্ধার করে ক্যাম্পে এনে খোলা হলে ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম ওজনের ৩১টি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত সোনার বারগুলো জব্দ করে মহেশপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে জব্দকৃত ৩১টি স্বর্ণের বার জেলা কোষাগারে জমা দেওয়া হবে।
এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, “সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চলমান থাকবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

