ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) মো: আল আমিন (২৩) নামের এক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃতু হয় তার।
মৃত আল আমিন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। টাঙ্গাইল জেলায় তার গ্রামের বাড়ি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আল আমিনের শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাত ১০টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকে। এরপর দিবগত রাত ২টার দিকে মারা যান তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তার সহপাঠীদের সহযোগিতায় আল আমিনের মরদেহ টাঙ্গাইলে গ্রামের বাড়িতে পাঠানো হয়।
তাজউদ্দীন হাসপাতালের আরপি ডা. কামরুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় এক ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরবর্তীতে সহপাঠীরা এসে তার নিহতের মরদেহ নিয়ে গেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সুটকেসে না ধরায় প্রেমিকার মরদেহ দুই খণ্ড করেন প্রেমিক

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট ‘হাজির মাজার’ বস্তি

থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজনকে গ্রেফতার

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

সবাইকে মাইরা ফেলছি, আমারে আর পাবি না: ভাইকে গৃহকর্তা

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

হারবাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির মিনিল্যাব, গ্রেফতার ১

পুকুরে মাছ ধরতে গিয়ে জালে উঠল ককটেল সদৃশ বিস্ফোরকভর্তি ব্যাগ

