ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর ফেরদৌস আলম গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আ স ম ফেরদৌস আলমকে (৭৫) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি অভিযানিক টিম।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো: মুনিম ফেরদৌস এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিউমার্কেট থানা এলাকায় মো: আবদুল ওয়াদুদ হত্যা মামলার অন্যতম আসামি ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর ফেরদৌস আলম।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি গা-ঢাকা দিয়ে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

