ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে মো: তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাবির ফজলুল হক মুসলিম হলের গেস্টরুমে এ ঘটনা ঘটে।
নিহতের তোফাজ্জল হোসেন (৩২) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তালুকচর দোয়ানি গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বরিশাল বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
জানা গেছে, গতকাল দিবাগত রাত ১২টার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে ওই যুবককে আটক করেন শিক্ষার্থীরা। এরপর তাকে মারধর করে তারা। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে শিক্ষার্থীরাই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: ফারুক জানান, ঢাবির শিক্ষার্থীরা গতকাল মধ্যরাতে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই যে শিক্ষর্থীরা তাকে নিয়ে আসে তাদের আর পাওয়া যায়নি। নিহতের মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশ’কে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

