তৃণমূল বিএনপি নেতা শমশের মবিন চৌধুরী নিজ বাসা থেকে আটক

তৃণমূল বিএনপির চেয়ারম্যান মো: শমসের মবিন চৌধুরীকে আটক করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে রাজধানীর বনানী ডিওএইচএস-এর বাসা থেকে তাকে আটক করা হয়েছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দুপুর থেকে তৃণমূল বিএনপির নেতা শমসেরের বনানীর বাসায় অভিযান পরিচালনা করে ডিবি। এর আগে, বুধবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিদেশ যেতে বাধা দেওয়ার সংবাদ পাওয়া যায় বিভিন্ন গণমাধ্যমে।

উল্লেখ্য, শমসের মবিন চৌধুরী বিএনপি’র ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে বিএনপি’র সকল পদ থেকে পদত্যাগ করেন তিনি।
এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম মো: বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন শমসের মবিন। সর্বশেষ চলতি বছরের ০৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

