দেবহাটায় বিয়ের ৫ মাস পর হাফেজ সাইমাকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

সাতক্ষীরার দেবহাটায় বিয়ের পাঁচ মাস পর হাফেজ সাইমা খাতুনকে (১৮) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী মো: তানজিম আহম্মেদকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ মার্চ) রাতে উপজেলার পারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইমা খাতুন কালিগঞ্জ উপজেলার মৌখালী এলাকার মো: হারুন অর রশিদের মেয়ে।
মেয়ের চাচা কবির হোসেন জানান, শুক্রবার রাত ১২টা দিকে সাইমার শশুর ফোন করে আমাদের মৃত্যুর বিষয়টি জানান। মৃত্যুর কারণ জানতে চাইলে তার শশুর ডায়রিয়া রোগে মারা গেছে বলে জানান। আমরা ওই রাতে ছেলের বাড়িতে গেলে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। তার আগে স্থানীয় একজন ৯৯৯ এ কল দেয়, পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

দেবহাটায় বিয়ের ৫ মাস পর হাফেজ সাইমাকে শ্বাসরোধে হত্যার বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী তানজিমকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা আটককৃত স্বামী স্বীকার করছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা রাবেয়া খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

