অন্বেষণ ডেস্ক :

নাটোরের লালপুরে শিশুসহ গৃহবধূর ওপরে এসিড নিক্ষেপের অভিযোগ

বিশেষ সংবাদ

নাটোরের লালপুরে শিশুসহ গৃহবধূর ওপরে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। নাটোরের লালপুরে শিশুসহ রিমা খাতুন নামে এক গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনার সময় পাশে দাঁড়িয়ে থাকা রিমার খাতুনের ৪ বছর বয়সী শিশু ভাতিজি মাইমুনার এসিড লেগে শরীরের কিছু অংশ ঝলসে যায়। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত দু’জনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাছিম আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো: আব্দুস সাত্তারের ছেলে মো: জিয়া (২৫) সাথে দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের মো: রান্টু আলীর মেয়ে মোছা: রিমা খাতুনের (২২) বিয়ে হয়। পরে মাদক মামলায় স্বামীর জেল হলে গত ৪ মাস আগে জিয়াকে তালাক দেয় তার স্ত্রী রিমা খাতুন। বেশ কয়েকদিন আগে জামিনে বের হয়ে আজ কথা বলতে এসে রিমাকে এসিড নিক্ষেপ করে জিয়া।

এতে রিমার পাশে দাঁড়িয়ে থাকা তার ভাতিজি চার বছরের শিশু কন্যা মাইমুনার শরীরের কিছু অংশও এসিডে ঝলসে যায়। তাদের চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় জিয়া। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসিম আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তারা একটু সুস্থ হলে জবানবন্দী নিয়ে মামলা রেকর্ড করা হবে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন। এ ঘটনায় আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে জিয়াকে দ্রুত আটক করা হবে ওসি ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...