শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদক এবং মানব পাচার প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় শেরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক এবং মাদকের মতো সামাজিক ব্যাধিগুলো দূরীকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কেবল আইনি ব্যবস্থার ওপর নির্ভর না করে সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ বৃদ্ধি করতে হবে। এছাড়া, তরুণ প্রজন্মকে মাদকের কুফল থেকে দূরে রাখতে এবং মানব পাচার রোধে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, "একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক-যৌতুকের মতো ব্যাধি রুখে দেওয়া আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব।"

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদৌলা মামুন এবং সাবেক কাউন্সিলর শাহাবুল করিম প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

